মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
ধর্ষণের মামলায় পালাতক ২চীনা নাগরিক কে বিমান বন্দর থেকে গ্রেপ্তার
/ ১৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৭:৩৯ পূর্বাহ্ন

বাংলাদেশ থেকে পালিয়ে চীনে যাওয়ার সময় ধর্ষণ মামলার আসামি দুই চীনা নাগরিককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাদেরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়।
বুধবার (৬ নভেম্বর) বিকেলে গাজীপুরের মেট্রোপলিটন আদালতে গ্রেফতারকৃতদের হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চীনের ওয়াং চাও ইয়াং (২৮) এবং ইয়াং জিং (৪২)।

মামলা সূত্রে জানা যায়, গাজীপুরের কাশিমপুর থানাধীন মোজার মিল এলাকার সাদিকুলের বাড়িতে ভাড়া থেকে ব্যবসা করতেন চীনের তিন নাগরিক ওয়াং চাও ইয়াং (২৮), ওয়াং জাওফিং (৪৫) ও ইয়াং জিং (৪২)। চুল দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরির কারখানা রয়েছে তাদের।
ওই বাড়ির পাশের ফ্লাটে ভাড়া থাকতেন ঢাকার আশুলিয়া থানার কুরগাঁও এলাকার ৪০ বছর বয়সের এক নারী। স্বামীর সঙ্গে ডিভোর্সের পর গত জুলাই মাসে ওই নারী চীনা নাগরিক ওয়াং চাও ইয়াং-কে বিয়ে করেন। বিয়ের মাসখানেক পর গত ২৩ আগস্ট রাতে স্বামীর সহায়তায় অপর দুইজন তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় স্বামীসহ বিদেশী ওই তিন ব্যবসায়ীর বিরুদ্ধে গত ২৭ আগস্ট মামলা করেন ভুক্তভোগী ওই নারী। এরপর থেকেই অভিযুক্তরা পলাতক ছিলেন।
জিএমপি’র কোর্ট ইন্সপেক্টর জাহিদুল ইসলাম জানান, বুধবার বিকেলে গাজীপুরের মেট্রোপলিটন আদালতে গ্রেফতারকৃতদের হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page