বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
দশমিনা তরমুজ ক্ষেতের টোং ঘর থেকে যুবকের মৃত দেহ উদ্ধার
/ ১০৩ Time View
Update : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ২:১৪ অপরাহ্ন

 

গোপাল হালদার, পটুয়াখালী:–পটুয়াখালী দশমিনা উপজেলা আলিপুরা ইউনিয়নের চাদপুরা গ্রামের ১ নং ওয়ার্ডের তরমুজ ক্ষেতের পাশে একটি টোং ঘর থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্দার করা হয়েছে।

৫ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১০ টায় স্থানীয়রা টোং ঘরের ভিতরে খড়কুটো দিয়ে ঢাকা অবস্থায় লাশটি দেখতে পায়। পরে দশমিনা থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থলে পৌছায়। দশমিনা থানার এসআই মাহামুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য মো: ফখরুল ইসলাম জানান, সকাল দশটায় তরমুজ ক্ষেতের কাজে নিয়োজিত মাহাতাব চাষাবাদের জন্য গেলে সে টোং ঘরের ভিতরে খড়কুটো দিয়ে ঢাকা অবস্থায় এক যুবককে দেখতে পায়। পরে আমাদের জানালে আমরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই।

দশমিনা থানার এস আই মাহামুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আনুমানিক ৩৫ বছরের এক যুবকের লাস উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। যুবকের পরিচয় জানা যায়নি।

তিনি আরো জানান, মংগলবার রাত ১০ টার সমতে একই গ্রামের রাস্তার পাশ থেকে চালকবিহীন একটি অটো গাড়ি উদ্ধার করা হয়। উক্ত অটো গাড়ির মালিকের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে গাড়ির নাম্বার প্লেটে পটুয়াখালী পৌরসভার নাম্বার। স্থানীয়রা জানাচ্ছেন মৃত যুবকের সাথে অটো গাড়িটির সংশ্লিষ্টতা থাকতে পারে।
#

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page