শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫ বঞ্চনার প্রতিবাদে থালা হাতে শিক্ষকরা
বিজ্ঞপ্তি
তালায় নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনকে বিজয়ী করার লক্ষে বিশাল নির্বাচনী জনসভা
/ ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪, ৩:২০ অপরাহ্ন

মো: আঃ কুদ্দুস পাড়, তালা, সাতক্ষীরা :

সাতক্ষীরার তালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনকে বিজয়ী করার লক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারী) বিকালে তালা সরকারী বিদে মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে জনসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন।

বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাইদ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, দপ্তর সম্পাদক শেখ হারুণ-অর-রশিদ, উপ- প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, জেলা কৃষকলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান, ইকবল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জি এম শফিউর রহমান ডানলপ, তাঁতী লীগের সভাপতি কামরুজ্জামান রিংকু ও উপজেলা ছাত্রলীগের সাধরণ সম্পাদক ফারদীন এহসান দ্বীপ প্রমুখ।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকের নৌকা প্রতিকের পক্ষে মিছিল সহকারে সভা স্থলে নেতা কর্মী উপস্থিত হলে জনসভাস্থল জনসুমুদ্রে পরিণত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page