মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ১০
/ ১১৮ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

 

গোপালগঞ্জ প্রতিনিধিঃ–গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানচালক মাসুম মিয়া (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে আজ সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা।

স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক জানান, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীর ব্যাসপুরগামী মা এন্টারপ্রাইজ নামের একটি লোকাল বাস গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে দাঁড়ানো অবস্থায় ছিল। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। বাসটির সামনে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দিয়ে লোকাল বাসটি রাস্তার খাঁদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন ভ্যানচালক। এসময় লোকাল বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়।

আরিফুল হক আরও জানান, আহতদের মধ্যে তিনজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page