রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫
বিজ্ঞপ্তি
গাবতলীতে ৬ শতাধিক অবৈধ ঘর উচ্ছেদ
Update : সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৫:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ৯ নম্বর ওয়ার্ডে মিরপুরের গাবতলী বেড়িবাঁধের আরশিনগর জামে মসজিদ থেকে ডিএনসিসির মালিকানাধীন আমিনবাজার পাইকারি কাঁচা মার্কেট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে ছয় শতাধিক অবৈধভাবে নির্মিত ঘর উচ্ছেদ করা হয়।

এছাড়াও অভিযানে জব্দ মালামাল তাৎক্ষণিক প্রকাশ্য নিলামের মাধ্যমে ভ্যাট ও আয়করসহ সর্বমোট এক লাখ ৪৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার (১০ জুলাই ২০২৩) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

তিনি জানান, ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা (অ. দা.) মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ও সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিন আক্তার সাথী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page