বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
গাজীপুরের শ্রীপুরে ৫৯৪ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
/ ৬৭২ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ৭:৫৮ পূর্বাহ্ন


গাজীপুরের শ্রীপুরে ৫৯৪ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কবির হোসেন(৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

বুধবার (১ জুন) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার কবির হোসেন(৩৫) উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক এলাকার আসকর আলীর ছেলে। সে টেপিরবাড়ি এলাকায় ডাঃ জয়নালের বাড়িতে ভাড়া থেকে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন রাসেল তথ্যটি নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে দীর্ঘ দিন যাবত জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page