মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
কাশিয়ানী অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
/ ১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন

গোপালগঞ্জ প্রতিনিধিঃ—গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাফলীডাঙ্গা এলাকায় থেকে অটো-রিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব -৬।

একই সঙ্গে চুরি যাওয়া ১ টি অটোরিকশা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টা দিকে উপজেলার রামদিয়া – গোপালপুর সড়কের সাফলীডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মোঃ মিন্টু শেখ (৩৫) ও বিপুল সিকদার (২৪)। পরে তাদের কাছথেকে ১ টি অটোরিকশা জব্দ করে র‍্যাব -৬।

র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক জানান, বৃহস্পতিবার দুপুরে অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা গোপালগঞ্জ শহর এলাকায় ও জেলার বিভিন্ন জায়গা থেকে অটোরিকশা চুরি করে।

তিনি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অটোরিকশা চুরি’র সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page