বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
কালিয়াকৈরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
/ ১০৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

 

মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি:-

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন। এতে মহাসড়কের উভয় পাশে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।

বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস ও বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে প্রজ্ঞাপন জারির দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে ফায়ার সার্ভিস অফিসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের হোসেন বলেন, শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালনকালে যান চলাচল বন্ধ রয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

এ বিষয়ে শিক্ষার্থীরা জানান, দাবি আদায়ের জন্য এই অবস্থান কর্মসূচি। দাবি আদায় করব ইনশাল্লাহ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page