মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
কালিয়াকৈরে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহাম্মেদের মুক্তির দাবিতে বিক্ষোভ ও পথসভা
/ ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

 

মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বহিষ্কৃত বিএনপি নেতা পারভেজ আহাম্মেদের মুক্তির দাবিতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে উপজেলার বংশাই ব্রিজ সংলগ্ন এলাকায় পারভেজ আহাম্মেদের ব্যক্তিগত কার্যালয়ে এ কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পারভেজ আহাম্মেদের সহধর্মিণী লিপি আহাম্মেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা পারভেজ আহাম্মেদের বিরুদ্ধে করা ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলার তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির ও বহিষ্কার প্রত্যাহার দাবি করেন।

পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকা প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদের সামনে এসে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তারা বলেন, সরকার বিরোধী মত দমন করতে দীর্ঘদিন যাবৎ বিএনপি নেতাকর্মীদের মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি করছে। পারভেজ আহাম্মেদ এ ধরনের ষড়যন্ত্রের শিকার। অবিলম্বে তাঁকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

বিক্ষোভ ও পথসভায় কালিয়াকৈর উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় সমর্থকরা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page