মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
কালিয়াকৈরে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় আটক- ২ 
/ ১৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ২:২৩ অপরাহ্ন

 

মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে  গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার তেলিরচালা এলাকায় রমজানের ভাঙ্গারীর গুদামে এই  ঘটনা ঘটে। বৃহস্পতিবার -২৭ ফেব্রুয়ারি- ভোরে পুলিশ অভিযান চালিয়ে দুই ধর্ষককে  গ্রেফতার  করেছে।  গ্রেফতারকৃত  ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ  জেলার  বেলকুচি থানার কামারপাড়া গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে রমজান -৩৬- ময়মনসিংহ জেলার  কোতোয়ালি থানার বুড়ারচর গ্রামের মৃত্যু শাহেদ আলীর ছেলে হাশেম ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষিতা গৃহবধূ  তেলিরচালা এলাকার রমজানের ভাঙ্গারীর গুদামে কাজ করতেন। সোমবার বিকেলে কাজে গেলে অভিযুক্ত রমজান তাকে গুদামের ভেতরে নিয়ে গিয়ে দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে ফেলে। পরে সে তার দুই সহযোগী হারুনুর রশিদ ও হাসেম উদ্দিনকে ডেকে আনে। এরপর রমজান গৃহবধূর গলায় ধারালো ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেয়। পরে অভিযুক্ত তিনজন, রমজান, হাসেম উদ্দিন ও হারুনুর রশিদ পালাক্রমে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে তাকে একটি অটোরিকশায় বাড়ি পাঠিয়ে দেয় তারা। পরবর্তীতে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে রমজান ও হাসেম উদ্দিনকে গ্রেফতার করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুস সেলিম  বিষয়টি নিশ্চিত করে জানান , থানায় ধর্ষণের মামলা হওয়ার পর বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে দুই ধর্ষককে  গ্রেফতার  করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page