শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫ বঞ্চনার প্রতিবাদে থালা হাতে শিক্ষকরা
বিজ্ঞপ্তি
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল ৯টায় ঈদ জামাত
Update : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ৩:১০ অপরাহ্ন

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রতিবছরের মতো এবারো সকাল ৯টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। আর এ জামাতে আশপাশের জেলার লোকজনের অংশগ্রহণের সুবিধার্থে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে।

এদিকে ঈদগাহ ময়দানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেরও পুলিশ মোতায়েন থাকবে। ছয়টি অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সার্বক্ষণিক মোতায়েন থাকবে।

ঈদগাহ ব্যবস্থাপনা কমিটি সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে জানান, এ বছর ময়দানে ১৯৫তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, কোনোভাবেই মোবাইল ফোন ও ছাতা নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত করতে পারব। এ ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ঈদগাহ ময়দানে তিন স্তরের নিরাপত্তা থাকবে। চারটি ওয়াচ টাওয়ার ছাড়াও সাদা পোশাকের পুলিশের সার্বক্ষণিক তৎপরতা অব্যাহত থাকবে।

এবারও শোলাকিয়ায় ঈদের জামাতে আশপাশের জেলার লোকজনের অংশগ্রহণের সুবিধার্থে ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে।

‘শোলাকিয়া এক্সপ্রেস-১’ ভৈরব থেকে ছাড়বে সকাল ৬টায়, কিশোরগঞ্জ পৌঁছবে সকাল ৮টায়। আবার কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাবে দুপুর ১২টায়, ভৈরব পৌঁছবে দুপুর ২টায়। ‘শোলাকিয়া এক্সপ্রেস-২’ ময়মনসিংহ থেকে ছাড়বে সকাল পৌনে ৬টায়, কিশোরগঞ্জ পৌঁছবে সকাল সাড়ে ৮টায়। আবার কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাবে দুপুর ১২টায় এবং ময়মনসিংহে পৌঁছবে বিকাল ৩টায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page