বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
আশুলিয়ায় সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ: জনজীবনে অচলাবস্থা
/ ১৪০ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন

 

সাভার, (ঢাকা) প্রতিনিধি :-সাভারের আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জেনারেশন নেক্সট লিমিটেড নামের একটি পোশাককারখানার শ্রমিকরা।
সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রিমোড়ে শ্রমিকরা অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের অভিযোগ, গত তিন মাস ধরে তারা কোনো বেতন বা বোনাস পাননি। কর্তৃপক্ষ বেতন না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করেছে এবং তাদের দেওয়া আশ্বাস সত্ত্বেও বেতন পরিশোধ হয়নি। এ অবস্থায় বেশিরভাগ শ্রমিক এবং স্টাফদের বেতন বকেয়া রয়েছে চার থেকে পাঁচ মাস।
শ্রমিকরা জানান, “বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয়ে গেলেও তারা বেতন পরিশোধের আশ্বাস দেয়, কিন্তু কারখানা এখনও বন্ধ। তিন মাস ধরে পরিবার নিয়ে কঠিন পরিস্থিতিতে দিন কাটাচ্ছি।”
নবীনগর-চন্দ্রা মহাসড়কের অবরোধের ফলে বাইপাইল-আব্দুল্লাপুর সড়কও বন্ধ রয়েছে, যা যাত্রীদের জন্য ভোগান্তির সৃষ্টি করেছে।
এ ব্যাপার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবির বলেন, “আমরা ঘটনাস্থলে এসেছি এবং শ্রমিকদের সাথে আলোচনা চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীর পাশাপাশি শিল্প পুলিশ ও জেলা পুলিশ রয়েছে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page