রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫
বিজ্ঞপ্তি
আগামী ৬ জানুয়ারি ফরিদপুরে জনসভা করবেন সারজিস-হাসনাত
/ ১৪৪ Time View
Update : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ২:৩০ অপরাহ্ন

 

আরিফুজ্জামান হিমন ফরিদপুর প্রতিনিধিঃ–ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের নিয়ে সমাবেশ করবেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এ সময় অন্য সমন্বয়করাও থাকবেন বলে জানা গেছে।

আগামী ৬ জানুয়ারি বিকেল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ওই সমাবেশে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে মুক্তমঞ্চে বক্তব্য রাখবেন তারা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবরার নাদিম ইতু।

আবরার নাদিম ইতু বলেন, ‘সারা দেশের ন্যায় ফরিদপুরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সমাবেশ করবেন। এতে যোগ দেবেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এ উপলক্ষে আমাদের প্রস্তুতি চলছে এবং আগামী ৪ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’

এর আগে বুধবার বিকেলে কেন্দ্রীয় সমন্বয়কদের আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের পুরাতন বাসস্ট্যান্ডের মডেল মসজিদ এবং পৌর অডিটরিয়ামের সামনে এই প্রস্তুতি সভা করেন তারা।

এতে সভাপতিত্ব করেন জেলার সমন্বয়ক নিরব ইমতিয়াজ শান্ত। তারা ওই সমাবেশে সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page