মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
সাভারে প্রেমের টানে এলো কোরিয়ান যুবক
/ ৩৪৭ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ন

 

মাসুদ রানা, সাভার (ঢাকা) প্রতিনিধি:-ফেসবুকে প্রথম পরিচয়। মন দেয়া নেয়ার এক পর্যায়ে গভীর প্রেম। পরিশেষে ভিনদেশের যুবকের সাথে বিয়ে।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের যুবক জে. মিঙ্গির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় সাভার পৌরসভার আড়াপাড়া এলাকার রেজাউল করিমের মেয়ে রেজভি আক্তার সুমাইয়ার। সেই পরিচয় থেকে দুজনের মধ্যে হয় গভীর প্রেম। এই প্রেমের টানে গত ১ নভেম্বর সাভারে চলে আসেন জে. মিঙ্গি। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে যান আরফান ইসলাম। ইসলাম ধর্মের রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
১৯ বছর বয়সী উচ্চ মাধ্যমিক পড়ুয়া তরুণী সুরাইয়ার প্রেমের টানেই বাংলাদেশে এসেছেন দক্ষিণ কোরিয়ান এই যুবক। এই মাসের শুরুর দিকে বিয়ের পর তাদের বিবাহ-পরবর্তী সংবর্ধনায় বিষয়টি জনসম্মুখে আসে।
২২ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় সাভারের একটি কমিউনিটি সেন্টারে এই প্রেমিক যুগলের বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। যুগলের জন্য জানান শুভকামনা তারা। এ সময় সুমাইয়ার স্বজনরা উপস্থিত ছিলেন।
ভিনদেশি তরুণের সঙ্গে কন্যার বিয়ে হওয়ায় আনন্দে আত্মহারা বাবা-মাসহ পরিবারের সদস্যরাও। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর সফল পরিণয়ে খুশি আরফান-সুমাইয়া যুগল। বাংলাদেশি মেয়ে স্ত্রীর প্রতি ভালোবাসা জানান কোরিয়ান তরুণ। হাজার মাইল দূরুত্বের ভালবাসার আন্তরিকতার এই বন্ধন সংসার জীবন ভালোবাসায় ভরপুর হোক এমনটাই প্রত্যাশা সাভারবাসীর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page