বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫ বঞ্চনার প্রতিবাদে থালা হাতে শিক্ষকরা
বিজ্ঞপ্তি
ভাংগায় কাউলীবেড়া ইউনিয়ন ছাত্রলীগের কার্যালয় উদ্বোধন ও মিষ্টি বিতরণ
/ ১৩৪ Time View
Update : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৫:১৪ পূর্বাহ্ন

সুদর্শন চক্রবর্তী, নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭.০০ ঘটিকায় কাউলীবেড়া বাজারের মালীগ্রাম রোডে অবস্থিত কাউলীবেড়া ইউনিয়ন আওয়ামী লীগ ভবনের ৩য় তলায় কাউলীবেড়া ইউনিয়ন ছাত্রলীগের কার্যালয় শুভ উদ্বোধন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন।

ভাংগা উপজেলা ছাত্রলীগের সভাপতি সবুজ মোল্লা সনেটের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাংগা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বাবু ভাস্কর ভট্টাচার্য, কাউলীবেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আবু সাইদ আহসান উল্লাহ (উজ্জ্বল কাজী) কাউলীবেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান শেখ, কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের পরপর ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া, কাউলীবেড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান সহ উপজেলা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের নেতৃবৃন্দ।

কাউলীবেড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাবিত আহসান যুবরাজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাংগা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম।এছাড়াও আগত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের গৌরবময় ইতিহাস তুলে ধরে সামনের দিনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফর উল্লাহর পক্ষে নৌকা প্রতীকে কাজ করার জন্য দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠান শেষে কাউলীবেড়া বাজারে ভাংগা উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয় এবং মিছিল শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page