মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
ফরিদপুরের চার আসনে জামায়াতের প্রার্থীতা ঘোষনা
/ ৩১৯ Time View
Update : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ৩:১৭ পূর্বাহ্ন

আরিফুজ্জামান হিমন ফরিদপুর:-ফরিদপুর এক, দুই, তিন, চার আসনে প্রার্থীতা ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াত ইসলাম

গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের কবি জসিমউদদীন হলে ফরিদপুর অঞ্চলের উপজেলা দ্বায়িত্বশীলদের সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ এই ঘোষণা দেন।

সম্মেলনে শুরা সদস্যের বৈঠক শেষে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে প্রার্থীতার চুড়ান্ত তালিকায় সবাই একমত হন।
এর আগে তৃণমূল পর্যায়ে মতামতের ভিত্তিতে যাচাই বাছাইয়ের মাধ্যমে এই তালিকা প্রনয়ন করা হয়।
এতে ফরিদপুর এক আসন বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী তে চুড়ান্তভাবে মনোনীত তালিকায় অন্তরভুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ডঃ ইলিয়াস আলী মোল্লা।
ফরিদপুর দুই আসন তথা সালথা, নগরকান্দায় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন নগরকান্দা জামায়াত ইসলামের আমীর, মাওলানা সোহরাব হোসেন ও তাছাড়া ফরিদপুর তিন আসনে মনোনীত হয়েছেন প্রফেসর আব্দুল তওয়াব ও ফরিদপুর চার আসনের জন্য মনোনীত হয়েছে মাওলানা সরোয়ার হোসেন।

সম্মেলনে হামিদুর রহমান আযাদ বক্তব্য রাখেন তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে জামায়াতে ইসলামী ৪১ দফা প্রনয়ণ করেছে। এই ৪১ দফা হলো জামায়াতের নির্বাচনী ইশতেহার। আগামী নির্বাচনের আগে সারাদেশের প্রতিটি ওয়ার্ডে-ইউনিয়নে জনগণের কাছে এই ৪১ দফা নিয়ে যেতে হবে। জনগণের মাঝে ইসলামি বিপ্লবের জাগরণ গড়ে তুলতে হবে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে কি করবে তা ৪১ দফায় বর্ণনা করা হয়েছে। ২০২৫ সাল হবে আগামী নির্বাচনে জনমত গঠনের সাল। নির্বাচনী কাজই এসময়ে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। নির্বাচনী কাজের পরে সময় পেলে অন্য কাজ করতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page