শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫ বঞ্চনার প্রতিবাদে থালা হাতে শিক্ষকরা
বিজ্ঞপ্তি
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল ছিন্ন করা হবে : তথ্য প্রতিমন্ত্রী আরাফাত
/ ১৯৯ Time View
Update : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪, ৩:০৪ অপরাহ্ন

সিনিয়র রিপোর্টার :

গুজব ও অসত্য প্রচারণার মূলোৎপাটন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল ছিন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।

শুক্রবার সকালে রাজধানীতে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আগামী দিনে কি চ্যালেঞ্জ থাকছে এমন প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীতে দু’ধরণের চ্যালেঞ্জ। বৈদেশিক যে ষড়যন্ত্রগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু লোকজনের সাথে যুক্ত হয়ে করা হয় এবং দেশের বিরুদ্ধে যে ডিজ-ইনফরমেশন ক্যম্পিং হচ্ছে সেগুলো আমাদের মোকাবিলা করতে হবে।’

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে উল্লেখ করে আরাফাত বলেন, ‘ডিজ-ইনফরমেশন’ বা অসত্য প্রচারণায় সৃষ্ট ‘গ্যাপ’ এবং গুজবের ক্যম্পিংয়ের উৎস একটা একটা করে খুঁজে বের করে সবাই একসঙ্গে এগুলো সমূলে উৎপাটন করবো এবং বিশ্বের সামনে আমরা সত্য কথাগুলো নিয়ে আসবো।

 

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page