বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
জামালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ জন আটক
/ ২৯৭ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

জামালপুরে সদর উপজেলায় ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, হাজীপুর ফকির পাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. পলাশ মিয়া (৪৫), মইনুদ্দিনের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪৩) ও নজরুল ইসলামের ছেলে মো. ফরমান (৪২) তার তিনজনই একই এলাকার বাসিন্দা।

মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ ছানা তাদের বিএনপির সাথে সংস্লিষ্টতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকদের মধ্যে পলাশ মিয়া ইউনিয়ন শ্রমিকদলের সদস্য। মো. ফরমান ও সিরাজুল ইসলাম বিএনপির কর্মী।

জানা যায়, হাজীপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিলো তারা। এ নিয়ে ওই ব্যবসায়ী অভিযোগ করলে যৌথবাহিনী আজ রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তারা তিনজনই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তারা সবাই বিএনপির সাথে জড়িত। আরও তদন্ত করে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page