শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
ভারতীয় চলচ্চিত্রে ২০২৩ এর সেরা তিনজন
/ ২৫৭ Time View
Update : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ১:০৮ অপরাহ্ন

 

নিউজ ডেস্ক:

ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মাননায় ভূষিত হয়েছেন আল্লু অর্জুন। সেরা অভিনেত্রীর পুরস্কার যৌথভাবে পেয়েছেন আলিয়া ভাট এবং কৃতি স্যানন। সর্বাধিক জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘আরআরআর’।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) নয়াদিল্লিতে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ‘পুষ্পা : দ্য রাইজ’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন। মিমি ছবির জন্য কৃতি স্যানন যথাক্রমে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির জন্য এবং মিমির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার যৌথভাবে পেয়েছেন। সেরা ফিচার ফিল্ম হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে মাধবনের ‘রকেট্রি : দ্য নাম্বি ইফেক্ট’।

মিমি’র জন্য পুরস্কার জিতেছেন পঙ্কজ ত্রিপাঠী ও কৃতি স্যানন।

এদিকে সুজিত সরকারের প্রশংসিত চলচ্চিত্র ‘সরদার উধম’ ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। চলচ্চিত্রটি পাঁচটি বিভাগে জাতীয় পুরস্কার জয় করেছে। সেরা হিন্দি ফিল্ম, সেরা কস্টিউম ডিজাইনার, সেরা প্রডাকশন ডিজাইন, সেরা অডিওগ্রাফি এবং সেরা সিনেমাটোগ্রাফি।

গুণী নির্মাতা সঞ্জয় লীলা বানসালি তার চলচ্চিত্র ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র জন্য সেরা সম্পাদকের পুরস্কার জিতেছেন।এটি পরিচালনা করেছিলেন বানসালি। অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি মিমি ছবিতে অভিনয় করে পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন। বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ ন্যাশনাল ইন্টিগ্রেশনের ওপর শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। সিদ্ধার্থ মালহোত্রার ‘শেরশাহ’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিশেষ জুরি পুরস্কার পেয়েছে। এস এস রাজামৌলির ‘আরআরআর’ সেরা অ্যাকশন ডিরেকশন, সেরা কোরিওগ্রাফি এবং সেরা স্পেশাল ইফেক্ট পুরস্কার জিতেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page