মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
সিন্ডিকেট ভাঙ্গতে কৃষকের সবজি কিনে বিক্রি করেছে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ
Update : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৫:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : কৃষকের কাছ থেকে সবজি কিনে ন্যায্যমূল্যে রাজধানী ঢাকায় বিক্রি করবে বাংলাদেশ আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। আজ সোমবার বিকেলে তিন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ‘সরাসরি কৃষকের ক্ষেত থেকে সবজি ক্রয় করে ন্যায্যমূল্যে বিক্রি’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার সকাল ৭টায় মিরপুর বাঙলা কলেজের সামনে কৃষকের ক্ষেত থেকে ক্রয়কৃত সবজি ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page