রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
লালমাটিয়ায় দুই তরুণীকে হেনস্তাকারী রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে: ফারুকী
/ ২১২ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৮:১২ পূর্বাহ্ন

ঢাকা: রাজধানীর লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপানের কারণে দুই তরুণীকে শারীরিকভাবে হেনস্তা করা রিংকুকে রোববার (৯ মার্চ) রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

 

জানা গেছে, গতকাল রাতেই গোয়েন্দা শাখার সদস্যরা রিংকুকে গ্রেপ্তার করেছেন। তবে ডিবির অতিরিক্ত কমিশনারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

 

মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক পোস্টে লেখেন, লালমাটিয়ার উত্যক্তকারী রিংকুকে কালকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। পোস্টে তিনি ফারজানা ওয়াহিদ শায়ানের গানের কিছু লাইন সংযুক্ত করেন।

 

গত ১ মার্চ রাজধানীর লালমাটিয়ায় এনএইচএ টাওয়ারের কাছে দুই তরুণী হামলার শিকার হন। এক ভুক্তভোগী অভিযোগ করেন, সিগারেট খাওয়ার জন্য তারা হামলার শিকার হন।

 

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page