রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
মার্কিন রাষ্ট্রদূতের বাসায় মির্জা ফখরুল
Update : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৩:৪৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত রাষ্ট্রদূতের বাসায় যান তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এখনো এ বিষয়ে কিছু জানি না। খোঁজ নিয়ে বলতে পারব।

তবে বিএনপির একটি সূত্রে জানা গেছে, দুপুর ১টা ২০ মিনিটের দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাই পিটার হাসের বাসায় যান। সাক্ষাৎ শেষে দুপুর ২টার পর তিনি ওই বাসা থেকে বের হন।

এর আগে গত রোববার পিটার হাসের সঙ্গে বৈঠকে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ওই বৈঠকে পিটার হাস আগামী নির্বাচন নিয়ে জাপার পরিকল্পনা জানতে চান বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page