বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের আস্থা অর্জন ও মন জয় করে এগিয়ে চলেছে এটিএন বাংলা:স্পীকার
/ ১২৭ Time View
Update : শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ১১:০১ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ছাব্বিশ বছর পার করে সাতাশ বছরে পদার্পণে এটিএন বাংলা আজ বাংলাদেশ একটি প্রতিষ্ঠিত টিভি চ্যানেল। ছাব্বিশ বছরের পরিক্রমায় বাংলাদেশের মানুষের মন জয় করেছে এটিএন বাংলা। মানুষের আস্থা অর্জন করা এটিএন বাংলার সবচেয়ে বড় সফলতা। মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে চ্যানেলটি আগামী দিনেও এভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পীকার।

স্পীকার আজ রাজধানীর কারওয়ান বাজারস্থ এটিএন বাংলা অফিসে ‘এটিএন বাংলার ২৬বছর পূর্তি’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

স্পীকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হসিনার সময়ে টিভি চ্যানেলসহ গনমাধ্যমের উল্লেখযোগ্য প্রসার লক্ষনীয়। এখন অনেক প্রতিযোগিতামূলক পরিবেশে চ্যানেলগুলোকে কাজ করতে হয়। এটিএন বাংলা সেই প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে দর্শকদের মন জয় করে কাজ করে যাচ্ছে। মহান স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে এটিএন বাংলা যেভাবে কাজ করে যাচ্ছে, সেই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে দ্রুত পরিবর্তনশীল সময়ে নিত্য-নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনে এটিএন বাংলাকে এগিয়ে যেতে হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণের যে অঙ্গীকার করেছেন, তা বাস্তবায়নে এটিএন বাংলাসহ সকল টিভি চ্যানেলকে প্রস্তুত হতে হবে। গনতন্ত্র ও আইনের শাসন সমুন্নত রাখতে জনপ্রিয় চ্যানেল এটিএন বাংলা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে ভূমিকা রাখছে।

এটিএন বাংলার পরিচালক নাহিদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ববর্গ, এটিএন বাংলার কলাকুশলীবৃন্দ ও অন্যান্য গনমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page