রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
বুধবার থেকে ট্রেন ভ্রমণে সঙ্গে রাখতে হবে এনআইডি অথবা জন্মসনদ
/ ৬৬৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৫:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: আন্তনগর ট্রেনের টিকিট পেতে বয়স ভেদে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মনিবন্ধন সনদের তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। ভ্রমণকালে টিকিটের বৈধতা যাচাইয়ের জন্য সঙ্গে রাখতে হবে এনআইডি অথবা জন্মসনদের ফটোকপি।

আগামী বুধবার থেকে আন্তনগর ট্রেন ভ্রমণে কার্যকর হচ্ছে এ ব্যবস্থা।

টিকিট কালোবাজারি ও বিনা টিকিটে ভ্রমণ বন্ধ করাসহ যাত্রী হয়রানি বন্ধে এ ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলওয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। গণবিজ্ঞপ্তি অনুযায়ী, মোবাইলের মেসেজ অপশন গিয়ে অথবা রেলওয়ের ই-টিকেটের ওয়েব পোর্টাল অথবা রেল সেবা অ্যাপে এনআইডি বা জন্মনিবন্ধন সনদের নম্বর ও জন্মতারিখ দিয়ে নিবন্ধন সম্পন্ন করা যাবে। নিবন্ধন ছাড়া কোনো যাত্রী আন্তনগর ট্রেনের টিকিট কিনতে পারবেন না।

প্রাপ্তবয়স্ক নাগরিকেরা এনআইডি নম্বর দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন। আর ১২ থেকে ১৮ বছরের যাত্রীরা জন্মনিবন্ধন সনদের নম্বর দিয়ে নিবন্ধন করতে পারবেন। বিদেশি নাগরিকেরা পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ছবি আপলোড করে নিবন্ধন করবেন। নিবন্ধন সম্পন্ন হলে তবেই টিকিট সংগ্রহ করা যাবে।

১২ বছরের কম বয়সের যাত্রীর ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়নি। তবে এ ধরনের যাত্রীও জন্মসনদ ব্যবহার করে টিকিট নিয়ে ভ্রমণ করতে পারবে বলে জানান কর্মকর্তারা।

ট্রেনে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে জরিমানা, অনলাইনেই রিফান্ডট্রেনে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে জরিমানা, অনলাইনেই রিফান্ড
ভ্রমণকালে স্থানীয় যাত্রীকে অবশ্যই নিজস্ব এনআইডি বা জন্মসনদ, আর বিদেশি যাত্রীকে পাসপোর্ট অথবা ছবি সংবলিত পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

টিকিটে মুদ্রিত যাত্রীর নামের সঙ্গে যাত্রীর দেওয়া পরিচয়পত্রের তথ্য না মিললে যাত্রী বিনা টিকিটে ভ্রমণের দায়ে অভিযুক্ত হবেন। এ ক্ষেত্রে রেলের প্রচলিত আইন অনুযায়ী জরিমানাসহ ভাড়া আদায়ের ব্যবস্থা নেবেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

এ ছাড়া যাত্রী রেল সেবা অ্যাপ অথবা ওয়েব পোর্টালের মাধ্যমে কেনা টিকিট অনলাইনে ফিরিয়ে দিয়ে টাকা ফেরত নিতে পারবেন। এ ক্ষেত্রে টিকিট কেনার সময় যে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা হবে, সেই একই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা ফেরত দেওয়া হবে।

রেল কর্মকর্তারা বলছেন, বিভাগীয় শহরের রেলস্টেশন ও আন্তনগর ট্রেনের প্রারম্ভিক স্টেশনগুলোয় যাত্রীর নিবন্ধনে সহযোগিতার জন্য হেল্প ডেস্ক থাকবে।

গত ১৫ ফেব্রুয়ারি সরকার আন্তনগর ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে নিবন্ধন চালুর ঘোষণা দেয়। পরদিন ১৬ ফেব্রুয়ারি থেকে রেল সেবা অ্যাপ অথবা ওয়েব পোর্টালের মাধ্যমে নিবন্ধন শুরু হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page