বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
বিপিজেএ এর ফল উৎসব আয়োজন প্রশংসনীয় উদ্যোগ:স্পীকার 
/ ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৩:৫৯ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রতিবছর ফল উৎসব আয়োজন করে আসছে। এই উৎসবে দেশীয় ফলের স্বাদ গ্রহণ করা যায়। তিনি বলেন, বিপিজেএ এর ফল উৎসব আয়োজন প্রশংসনীয় উদ্যোগ।

আজ জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৪’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো: শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি ও হুইপ নজরুল ইসলাম বাবু এমপি উপস্থিত ছিলেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ফল উৎসবে দেশের ফলের প্রাচুর্য উপলব্ধি করা যায়। এই ফল উৎসবে বিরল ফলের সমারোহ থাকে।

এ সময় স্পীকার ফল উৎসবের আয়োজন করার জন্য পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি হারুন আল রশীদের সভাপতিত্বে এবং ভাইস প্রেসিডেন্ট মশিউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি।

দেশীয় ২৫টি জাতের ফল দিয়ে এই ফল উৎসব সাজানো হয়। এর মধ্যে ছিল আম, জাম, লিচু, লটকন, কাঁঠাল, কলা, ডেউয়া, পেঁপে, তরমুজ, পেয়ারা, আমলকি, আনারস, জামরুল, ড্রাগন ফল ইত্যাদি।

অনুষ্ঠানে বিপিজেএ, বাংলাদেশ প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সাংবাদিকবৃন্দসহ সংসদ বিটের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page