শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫ বঞ্চনার প্রতিবাদে থালা হাতে শিক্ষকরা
বিজ্ঞপ্তি
বড়দিন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : আইজিপি
Update : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৪:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, বড়দিন উপলক্ষে সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সকল ধর্মের মানুষের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। তিনি বলেন, সারাদেশে উৎসাহ উদ্দীপনার সাথে আনন্দমুখর পরিবেশে বড়দিন উদযাপিত হবে।

আইজিপি আজ রবিবার রাতে রাজধানীর কাকরাইলে সেন্ট মেরীস ক্যাথিড্রাল পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় তিনি খ্রিস্টান ধর্মের অনুসারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় আর্চ বিশপ বিজয় এন দি ক্রুজ, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বাংলাদেশ খ্রিস্টিয়ান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ কোন ধরনের অশুভ পরিকল্পনার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে নাশকতাকারীরা প্রকাশ্যে নির্বাচনবিরোধী কোন কার্যক্রম পরিচালনা করতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। তিনি বলেন, রেলওয়েতে নাশকতা প্রতিরোধে কৌশলগত ও গুরুত্বপূর্ণস্থানে সিসিটিভি ক্যামেরা ও আইপি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page