শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
দুই দিনের সফরে গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী
/ ১৬২ Time View
Update : শুক্রবার, ৩০ জুন, ২০২৩, ৯:২৮ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে শনিবার (১ জুলাই) গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া যাবেন।

ওইদিন সকালে প্রধানমন্ত্রী মোটর শোভাযাত্রা সহকারে তার সরকারি বাসভবন গণভবন থেকে সড়ক পথে কোটালীপাড়ার উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় পৌঁছে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন।

কোটালীপাড়ায় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বিকেলে টুঙ্গিপাড়ায় যাবেন। টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতে যোগ দেবেন। প্রধানমন্ত্রী সেখানে রাত্রিযাপন করবেন।

এরপর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রোববার (২ জুলাই) সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

রোববার বিকেলে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page