বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
দক্ষিণ আফ্রিকা সফর ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
/ ১২৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ২:২১ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি:

দক্ষিণ আফ্রিকা সফর ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সফরটা অত্যন্ত ফলপ্রসূ ছিল। বিশেষ করে, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার সময় আমাদের বাণিজ্যিক নানা পথ প্রশস্ত হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ব্রিকস সম্মেলনে যোগদান পরবর্তী এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সফর শেষে রোববার (২৭ আগস্ট) বাংলাদেশে ফেরেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, সফরে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দেখা হয়েছে আমার। তাদের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্য প্রসার ও একে অপরের সহযোগিতার বিষয়ে নানা আলোচনা হয়।

সরকারপ্রধান সফরের প্রসঙ্গ তুলে বলেন, আমি সেখানে বক্তৃতায় বলেছি, সব হুমকি ও যুদ্ধের বিরুদ্ধে কথা বলতে হবে। বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তার বিষয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছি। নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বন্ধ করারও আহ্বান জানিয়েছি।

 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সঞ্চালনায় মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগের নেতা, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে অংশ নেন।

 

 

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page