বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
জাতীয় সংসদের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করলেন স্পীকার 
/ ১৪০ Time View
Update : সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ১১:৫১ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ সংসদ ভবনের ‘পার্লামেন্ট মেম্বার্স ক্লাব’ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনকালে স্পীকার বলেন, বৃক্ষরোপন জাতীয় সংসদের একটি ধারাবাহিক কর্মসূচি কারণ পরিবেশ সংরক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব জনজীবনকে প্রভাবিত করছে এবং জীবনকে সংকটের মুখে ফেলছে। এই সংকট থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপনের কোনো বিকল্প নাই বলে স্পীকার উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বৃক্ষরোপন পরিবেশে অক্সিজেনের ভান্ডার তৈরী করে। এসময় তিনি পরিবেশ সুরক্ষিত রাখতে সকলকে বেশি করে বৃক্ষরোপন করার আহবান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান তিনি। এসময় স্পীকার একটি আম ও একটি কাঠগোলাপ গাছের চারা রোপণ করেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি, হুইপ মোঃ আতিউর রহমান আতিক এমপি, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপিসহ সংসদ সদস্যগণ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page