রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫ বঞ্চনার প্রতিবাদে থালা হাতে শিক্ষকরা
বিজ্ঞপ্তি
কোরবানি দিতে গিয়ে ঢাকায় আহত ৭০ জন
Update : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩, ৩:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় অন্তত ৭০ জন পশু কোরবানি করতে গিয়ে আহত হয়েছেন। ঢামেক সূত্রে জানা গেছে ,বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢামেকে এসে তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঢামেক সূত্রে জানা যায়, আহত ব্যক্তিদের বেশির ভাগই মৌসুমি কসাইয়ের কাজ করতে গিয়ে হতাহত হয়েছে। কোরবানির কাজে সহযোগিতা করতে গিয়ে কারও আঙুল কেটেছে, আবার কারও ধারালো অস্ত্রে আঘাত লেগেছে। এ ছাড়া গরুর আঘাতেও আহত হয়েছেন অনেকে।

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) আলাউদ্দিন বলেন, সকাল থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ৭০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। কোরবানি দিতে গিয়ে এ সময় কারও হাত ও শরীরের বিভিন্ন জায়গায় কেটেছে, পাশাপাশি গরুর লাথিতে কেউ আঘাত পেয়েছে। তবে তাঁদের মধ্যে কেউ গুরুতর নয়।

আলাউদ্দিন বলেন, দিনভর বৃষ্টি হওয়ার কারণে অন্যান্য কোরবানি ঈদের তুলনায় এবার আহত সংখ্যা কম। কারণ, হিসেবে তিনি বলেন, বৃষ্টি না হলে কোরবানির সময় লোকজন রাস্তায় বেশি থাকেন। এই কারণে আহত সংখ্যা বেশি থাকে।

আলাউদ্দিন বলেন, প্রতিবছরের মতো কোরবানিতে আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া ছিল। এই প্রস্তুতি আগামীকালও থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page