রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫
বিজ্ঞপ্তি
এবারের অমর একুশে বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি
/ ৬১৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৫:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: এবারের অমর একুশে বইমেলায় ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন মেলা আয়োজক কমিটির সদস্য সচিব মুজাহিদুল ইসলাম।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

মুজাহিদুল ইসলাম জানান, এবারের বইমেলায় বাংলা একাডেমি ২৭ দিনে ১ কোটি ২৪ লাখ টাকার বই বিক্রি করেছে। আর পুরো বইমেলার প্রাপ্ত তথ্য অনুযায়ী ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। তবে, এটা প্রকৃত চিত্র বলা যাবে না। কারণ অনেক প্যাভিলিয়ন তাদের বিক্রির তথ্য দেয়নি। আবার অনেক প্যাভিলিয়নের বই বিক্রির তথ্য গ্রহণযোগ্য মনে হয়নি।

এবারের বইমেলায়ও ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি হয়েছে বলেও জানান মেলার সদস্য সচিব।

তিনি আরও বলেন, বইমেলার তথ্যকেন্দ্রের তথ্য অনুযায়ী- ৩ হাজার ৭৫০টি নতুন বই প্রকাশিত হয়েছে। এর বাইরেও নতুন বই প্রকাশিত হয়েছে, যার তথ্য কেন্দ্রে আসেনি। আর গতবার মেলায় ৩ হাজার ৪১৬টি নতুন বই প্রকাশিত হয়েছিল।

মুজাহিদুল ইসলাম বলেন, আর্চওয়ে হিসাব অনুযায়ী- এবারের বইমেলায় ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দর্শনার্থী এসেছে ৬৩ লাখ ৫৩ হাজার ৪৩৬ জন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page