বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
পরিবেশমন্ত্রীর হস্তক্ষেপে সিটি কর্পোরেশনের ঠিকাদারকে ১ লক্ষ টাকা জরিমানা
Update : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ৭:৫৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানোয় পরিবেশমন্ত্রীর হস্তক্ষেপে সিটি কর্পোরেশনের ঠিকাদারকে ১ লক্ষ টাকা জরিমানা

বিধিবহির্ভুতভাবে উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানোর অভিযোগে দণ্ড দেয়া হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঠিকাদারী প্রতিষ্ঠানকে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের অফিস কক্ষ হতে ওসমানী উদ্যানে অবৈধভাবে বর্জ্য পোড়ানোর ধোঁয়া দেখতে পেয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। তিনি ঘটনাস্থল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলেন।

তাৎক্ষণিকভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ঘটনা সরেজমিনে দেখে উন্মুক্তভাবে বর্জ্য পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান পিএফ কর্পোরেশনকে ১ লক্ষ টাকা জরিমানা করেন।

মন্ত্রীর সাথে উপস্থিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ গণমাধ্যমকে বলেন, বায়ুদূষণ কমাতে সারা দেশে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।

এ সময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন সহ মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page