বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
ঈদের আগে সুখবর, ৩০ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ
Update : বুধবার, ২১ জুন, ২০২৩, ৪:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা ছাড় ও পবিত্র ঈদুল আজহার আগে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রিজার্ভের ডলার বাড়ল।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, আজ (বুধবার) রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ০১ বিলিয়ন ডলারে। যা গতকাল মঙ্গলবার ছিল ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।

গত বছরের জুনে রিজার্ভের পরিমাণ ছিল ৪১ দশমিক ৮২ বিলিয়ন ডলার।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশকে বাজেট সহায়তা বাবদ ৪০০ মিলিয়ন ডলার দিয়েছে।’

বুধবার কিছু বাণিজ্যিক ব্যাংকের আমদানি বিল পরিশোধে সহায়তা করতে ৭৪ মিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এরপরও এডিবির সহায়তা ছাড় করার কারণে রিজার্ভ ৩০ বিলিয়ন ছাড়িয়েছে।

তবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ঈদ সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, এটিও রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে।

চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত ব্যাংকিং খাতে ১৩ দশমিক ৪৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৫৩ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ১ দশমিক ১০ বিলিয়ন ডলার।

চলতি অর্থ বছরের ১ জুলাই থেকে ২০ জুনের মধ্যে রেমিট্যান্স এসেছে ২০ দশমিক ৯৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেশি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page