রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
আরও তিন রুটে চলবে “ঢাকা নগর পরিবহণ”
/ ৫৫২ Time View
Update : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২, ১:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে ঢাকায় আরও তিনটি বাস রুট চালুর সিদ্ধান্ত হয়েছে। বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভা শেষে এ তথ্য জানানো হয়।

সোমবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সভায় কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন।

মেয়র তাপস বলেন, ঢাকা নগর পরিবহনের প্রথম যাত্রাপথ ২১ নম্বর রুট। এটা সবুজ গুচ্ছের অন্তর্ভুক্ত। একই গুচ্ছের আওতায় নতুন ২২, ২৩ ও ২৬ নম্বর রুট আমরা চিহ্নিত করেছি।

নতুন ২২ নম্বর যাত্রাপথ- ঘাটারচর, বসিলা ও আসাদগেট হয়ে ফার্মগেট, শাহবাগ, পল্টন ও রূপসী হয়ে ভুলতা।

২৩ নম্বর যাত্রাপথ- ঘাটারচর-বসিলা-আসাদগেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি-শাহবাগ-পল্টন কমলাপুর-সায়েদাবাদ ও সাইনবোর্ড হয়ে মেঘনা ঘাট।

আর ২৬ নম্বর যাত্রাপথ হলো ঘাটারচর-বসিলা-আসাদগেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি-শাহবাগ-কাকরাইল-শাপলা চত্বর-দয়াগঞ্জ ও পোস্তগোলা হয়ে নারায়ণগঞ্জ।

গত ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের ঘাটারচর টু কাঁচপুর রুটে বিআরটিসির ৩০টি ডাবল ডেকার বাসসহ ৫০টি বাস দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

ঢাকার গণপরিবহণ ব্যবস্থাকে দুটি ভাগ করেছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। এর মধ্যে একটি হলো আরবান ট্রান্সপোর্ট। আর ঢাকার আশপাশের জেলার বাসগুলোকে সাব-আরবান ট্রান্সপোর্ট হিসাবে চিহ্নিত করা হয়েছে।

২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক রুটভিত্তিক কোম্পানির অধীনে বাস চালানোর উদ্যোগ নিয়েছিলেন। পরে ২০১৭ সালের ৩০ নভেম্বর আনিসুল হক মারা যাওয়ার পর বাস রুট রেশনালাইজেশন কমিটির ব্যবস্থাপনার দায়িত্ব পান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র সাঈদ খোকন। তিনি ১১টি সভা করেছেন। এরপর নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস কমিটির দায়িত্ব পান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page