শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
অবিলম্বে প্রকৃতির সাথে যুদ্ধ বন্ধ করতে হবে:পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী 
/ ১৩৫ Time View
Update : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৪:১২ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পৃথিবীতে সবচেয়ে বড় চলমান যুদ্ধ হচ্ছে প্রকৃতি বিরুদ্ধে যুদ্ধ যেটা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি বলেন, মানুষ প্রকৃতির অংশ, তাই নিজেদের অস্তিত্বের জন্য নির্বিচারে প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংস অবশ্যই বন্ধ করতে হবে। তিনি এসময় প্লাস্টিক দূষণ রোধে সবাইকে কাজ করার আহ্বান জানান।

শুক্রবার সন্ধ্যায় গুলশান ক্লাবে আয়োজিত রোটারি ক্লাব অব ঢাকা পাথফাইন্ডারস ২০২৪-২০২৫ বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা সবাই একটা সবুজ পরিবেশ আর সুস্বাস্থ্যের ভবিষ্যতের কথা বলছি, কিন্তু সেটা শুধু সরকারের একার পক্ষে সম্ভব হবে না। বরং সমাজের সবাইকে এগিয়ে এসে, সুনির্দিষ্ট লক্ষ্যে, একসাথে কাজ করতে হবে। অনুষ্ঠানে মন্ত্রী ক্লাবের সদস্যদের বলেন, আমাদের পরিবেশ ও জলবায়ুর স্থিতিশীলতা রক্ষায় রোটারিয়ানগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে ২০২৪-২০২৫ রোটারি বছরের জন্য ক্লাবটির নব- নির্বাচিত ব্যবস্থাপনা পর্ষদকে শপথ পাঠ করান ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান তাবাসসুম হোসেন। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ, রোটারি সদস্যরা এবং সমাজের নেতৃবৃন্দ।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page