বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
বাংলাদেশের প্রথম লক্ষ্য সেমিফাইনাল
Update : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩, ৫:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য কোয়ার্টার ফাইনাল। ২০১৫ সালে বিশ্বকাপে শেষ আট থেকে বিদায় নেয় টাইগাররা। তবে এবারের বিশ্বকাপে দল ভালো করবে, এমন প্রত্যাশা সমর্থকদের। দেশ ছাড়ার আগে বেশ কয়েকজন ক্রিকেটার জানিয়েছিলেন বিশ্বকাপে সেমিফাইনালে খেলা লক্ষ্যের কথা। এবার টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও জানালেন একই কথা।

শুক্রবার (৬ অক্টোবর) ধর্মশালায় ম্যাচের আগে দিন সংবাদ সম্মেলনে এসে হাথুরুসিংহ বলেন, ‘আমরা সবাই বিশ্বকাপ জিততে চাই। আপনি আমাকে যখন সঠিকভাবে জিজ্ঞেস করেছেন সত্যিকারার্থেই কেমন সুযোগ আছে? তাহলে বলবো–যদি আমরা চার-পাঁচটা ম্যাচ জিততে পারি, তাহলে সেমিফাইনাল বা নক-আউট স্টেজে খেলতে পারবো। এটি আমাদের প্রথম লক্ষ্য। এই জিনিসটা করার জন্য আমাদের যথেষ্ট ভালো দল আছে। প্রথমে আমাদের সেমিফাইনালে যেতে হবে।’

প্রধান কোচ আরও বলেন, ‘মানুষ স্বপ্ন দেখতে পারে এবং নির্দিষ্ট লক্ষ্য থাকতে পারে। এটাও একই ব্যাপার। আপনি চেষ্টা করছেন যেন বিশ্বকাপ ভালো যায়, ম্যাচ জিততে পারে। একটু আগেই বলেছি আমাদের লক্ষ্য সেমিফাইনালে যাওয়া। এটা স্বপ্ন হতে পারে বা লক্ষ্য, তাতে কিছু যায়-আসে না।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page