মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
সারা দেশে র‍্যাবের ৪৬০টি টহল দল, রাজধানীতে ১৬০
/ ১১৮ Time View
Update : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৬:৩০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি সহ বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন চলছে। নিরাপত্তা জোরদারে আজ সোমবার রাজধানীসহ সারা দেশে র‍্যাবের ৪৬০টি টহল দল দায়িত্ব পালন করছে। রাজধানীতে টহলে রয়েছে ১৬০টি দল। নাশকতা প্রতিরোধে দেশব্যাপী গোয়েন্দা নজরদারিও চলছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, যেকোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব ফোর্সেসের স্পেশাল টিম ও স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। যেকোনো নাশকতা ও সহিংসতা প্রতিরোধে র‍্যাব সার্বক্ষণিক দেশব্যাপী নিয়োজিত থাকবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা নাশকতা ও সহিংসতার মতো ঘটনা ঘটিয়েছে। নাশকতা ও সহিংসতায় জড়িতদের সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আইনের আওতাও আনা হবে। এছাড়া বিভিন্ন দলের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে অনলাইনে স্বার্থান্বেষী ও সুযোগ সন্ধানী মহল বিভিন্ন উসকানিমূলক মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছে। র‍্যাবের সাইবার মনিটরিং টিম দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনতে সার্বক্ষণিক নরজরদারি রাখছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page