শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
সবাই মিলে একত্রে ঈদ উদযাপন করবো:ডিএমপি কমিশনার
/ ২৩০ Time View
Update : বুধবার, ২৮ জুন, ২০২৩, ৪:২৫ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি:

মহানগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অনেক পুলিশ সদস্যই ছুটিতে যেতে পারেননি। এটাই পুলিশের সেবা। যে সকল পুলিশ সদস্য দায়িত্ব পালনের জন্য পরিবার-পরিজন ছাড়া ঢাকায় ঈদ করবেন, তাদের সাথে আমরা সবাই মিলে একত্রে ঈদ উদযাপন করবো।

রাজধানীর আব্দুল গনি রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে প্রটেকশন বিভাগের সদস্যদের সাথে গ্র্যান্ড রোলকলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

কমিশনার বলেন, মহানগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অনেক পুলিশ সদস্যই ছুটিতে যেতে পারেননি। এটাই পুলিশের সেবা। যে সকল পুলিশ সদস্য দায়িত্ব পালনের জন্য পরিবার-পরিজন ছাড়া ঢাকায় ঈদ করবেন, তাদের সাথে আমরা একত্রে ঈদ উদযাপন করবো।

প্রটেকশন বিভাগের সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ বিভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ডিউটি এ বিভাগকে করতে হয়। সকল ভিভিআইপি ও ভিআইপির নিরাপত্তা দিতে হয়। আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি আমরা হই নাই। সামনের দিনগুলোতেও একইভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করেছেন। পুলিশের জনবল বৃদ্ধি করেছেন। বাংলাদেশ পুলিশ এখন ইউনিফর্ম সার্ভিসের দিক থেকে সবচেয়ে বড় ইউনিট। ইউনিফর্ম আমাদেরকে মর্যাদা দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আমরা জনগণের সেবক, আমরা জনগণের সেবা করবো, ক্ষমতা দেখাবো না। কিন্তু আমাদের ওপর যদি কোন আঘাত আসে তাহলে আমরা কাউকে ছাড় দেবো না।

ডিএমপি কমিশনার বলেন, করনোকালীন বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য এদেশের জনসাধারণকে যে সেবা দিয়েছে, তার জন্য সারা বিশ্বের কাছ থেকে ভূয়সী প্রশংসা পেয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশের গৌরব উজ্জ্বল অতীত রয়েছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রেখে কাজ করতে হবে। সামনের দিনগুলোতে আমরা সবাই টিম ডিএমপি হিসেবে একত্রে কাজ করবো। আগামীর যে কোনো চ্যালেঞ্জকে আমরা অতীতের ন্যায় একত্রে মোকাবেলা করবো।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম; যুগ্ম পুলিশ কমিশনারগণ; উপ-পুলিশ কমিশনারগণ; বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও প্রটেকশন বিভাগের সদস্যগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page