বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদসহ এক কারবারি গ্রেফতার
/ ২১৬ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫, ৮:০৬ পূর্বাহ্ন

হামিদুর রহমান, শেরপুর জেলা, শেরপুর: শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্ধারুপাড়া গ্রামে ২৩ মে শুক্রবার রাত ৯টার দিকে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় এমসি ডোয়েল মদসহ মোঃ মনির হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারি মনির হোসেন নালিতাবাড়ী উপজেলার বারোমারী উত্তর আন্ধারুপাড়া গ্রামের জনৈক জামাল উদ্দিনের ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে শুক্রবার রাত ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্ধারুপাড়া শান্তির মোড়ে জনৈক মোঃ সুলতান মিয়ার চা-পানের দোকানের পাশে মাদক কারবারি মোঃ মনির হোসেনকে একটি বস্তায় ভরা ৮০ বোতল মদসহ আটক করে। পরে মাদক কারবারি মনির হোসেন ডিবি পুলিশের কাছে এক স্বীকারোক্তিতে জানিয়েছে সে ওই মদ গুলো ঢাকায় পাচারের উদ্দেশ্যে দুরপাল্লার গাড়ীর জন্য ওই স্থানে অপেক্ষা করছিল।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ওসি) সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ২৪ মে শনিবার নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে ধৃত মাদক কারবারি মনির হোসেনকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page