শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
বাড্ডায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ৫
/ ১৭৬ Time View
Update : রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ৬:২৮ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি:

রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের নাম- মোঃ বশির, মোঃ নুর আলম অনি, মোঃ সুমন ওরফে টেলি সুমন, এস এম আমিনুল হক সেলিম ও মোঃ মনোয়ার শেখ। এসময় তার হেফাজত হতে ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলি উদ্ধারমূলে জব্দ করা হয়।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম এ তথ্য  জানান।

তিনি বলেন, গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর ২০২৩) রাত ৯:৪৫টায় গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানার মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এর শতাব্দী এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে তাদেরকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জমি দখল করতো।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page