রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫
বিজ্ঞপ্তি
ফরিদপুরের ভাংগায় সিএনজি উল্টে ২ পুলিশ সদস্য নিহত, আহত ৪
/ ১৪০ Time View
Update : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ১:০০ অপরাহ্ন

সুদর্শন চক্রবর্তী, নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

ফরিদপুরের ভাংগা উপজেলায় সিএনজি উল্টে ঘটনাস্থলে দুই পুলিশ সদস্য নিহত ও তিন কনস্টেবল সহ চারজন আহত হয়েছেন।

ঘটনাটি শুক্রবার (১৭ নভেম্বর) আনুমানিক ৪:৩০ মিনিটে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুখুরিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি উল্টে যায় ফলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হচ্ছে ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক ৮২ মোঃ নাজমুল হোসেন (২৮) ও কনস্টেবল ২২১ নাসির উদ্দিন (৩২)।

আহতরা হচ্ছে, ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল ১১৯ জাকির হোসেন (৪৮), কনস্টেবল ১২১ ইব্রাহিম সরদার (৫৬), কনস্টেবল ৫৩৪ মিথোয়াইচিং মারমা (৪২) ও সিএনজি চালক রিয়াজুল (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা হাইওয়ে থানা থেকে সিএনজি নিয়ে পাঁচজন পুলিশ সদস্য ফরিদপুরে ফায়ারিং এর জন্য ভোরে রওনা দেন। এসময় ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সিএনজি। ঘটনাস্থলে দুই পুলিশ সদস্য নিহত হন। এছাড়া তিনজন পুলিশ সদস্য সহ মোট চারজন আহত হন। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খায়রুল আনাম। দুর্ঘটনায় আহত ও নিহতদের গ্রামের বাড়ির ঠিকানা এখনও পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page