শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
ট্রাফিক ও অপরাধ কমাতে একসাথে কাজ করবে ডিএনসিসি ও ডিএমপি
/ ১১৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ৪:১১ অপরাহ্ন

সিনিয়র রিপোর্টার:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ডিএনসিসি এলাকায় যানজট ও অপরাধ কমাতে সমন্বয় করে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে।

শিঘ্রই দুই পক্ষের সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষে থেকে এই কাজের সমন্বয় করবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমন স্থায়ী কমিটি।

মঙ্গলবার রাজধানীর গুলশাল -২ এ অবস্থিত ডিএনসিসির প্রধান কার্যালয় নগরভবনের ৬ষ্ঠ তলায় ২য় পরিষদের ২৩তম বোর্ড সভায় একসাথে কাজ করার ব্যপারে একমত হোন তাঁরা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে বোর্ড সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন, যুগ্ম-কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শহিদুল্লাহসহ ঊধ্বতন কর্মকর্তার একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বক্তব্যদান কালে তাঁরা বলেন, ‘সমন্বয় করে কাজ করলে যে কোনো সমস্যার একটি টেকসই সমাধান আসে। পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ট্রাফিক এবং অপরাধ দুটোই কমানো সম্ভব বলে উল্লেখ করেন তারা।

এর আগে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা প্রতিনিধি দলকে বোর্ড সভায় স্বাগতম জানান।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page