বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
কনস্টেবল আমিরুলের মৃত্যুর ৭২ ঘন্টার মধ্যে পেনশন দিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান
/ ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৬:০০ পূর্বাহ্ন

সিনিয়র রিপোর্টার:

দায়িত্ব পালনরত অবস্থায় বিএনপি নেতাকর্মীদের নির্মম হামলায় নিহত পুলিশ সদস্য মোঃ আমিরুল ইসলামের মৃত্যুর ৭২ ঘন্টার মধ্যে পেনশনের চেক ও আনুতোষিক সুবিধা প্রদান করলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)।

বুধবার দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সে নিজ অফিস কক্ষে নিহত আমিরুলের পরিবারের কাছে তিনি পেনশনের চেক, ভবিষ্যৎ তহবিলের জমাকৃত অর্থ ও ল্যামগ্রান্ডের সমুদয় অর্থ প্রদান করেন। এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় কমিশনার তার পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, আমরা ঢাকা মেট্টোপলিটন পুলিশ ৩৪ হাজার সদস্য নিয়ে একটি পরিবার। আমিরুলের পরিবারও আমাদের পরিবার। যেকোন প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের পাশে থাকবে।

এসময় আমিরুলের ছোট্ট মেয়েটি তার বাবার চেয়ে বড় পুলিশ হওয়ার আশা ব্যক্ত করেন।

প্রসঙ্গত, গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপি-জামায়াতের সমাবেশ আসা মানুষের নিরাপত্তায় ভোর থেকেই বক্স কালভার্ট রোডের মাথায় দায়িত্ব পালন করছিলেন কনস্টবল আমিরুল। বিএনপি-জামায়াতের সমাবেশ থেকে পূর্বপরিকল্পিতভাবে নারকীয় সন্ত্রাসী হামলায় মৃত্যুবরণ করেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page