শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
ভারতের রাজধানী দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা
Update : শুক্রবার, ২৮ মে, ২০২১, ১:৫৫ অপরাহ্ন

আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করা হয়েছে। সেখানকার হাসপাতালগুলোতে এ রোগে আক্রান্ত হয়ে ৬২০ জনের বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ প্রেক্ষিতে বৃহস্পতিবার এ ঘোষণা দেয়া হয়।

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের রাজধানীতে সম্প্রতি মিউকরমাইকোসিস রোগে, যা সাধারণভাবে ব্ল্যাক ফাঙ্গাস হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে এই ছত্রাকে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার পর্যন্ত দিল্লিতে ৬২০ জনের কালো ছত্রাকের সংক্রমণ ধরা পড়ে। একদিনের ব্যবধানে এই সংখ্যা বেড়ে ৭৭৩ জনে পৌঁছায়।

জারি করা বিধান অনুযায়ী, স্বাস্থ্য দপ্তরের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ব্যবস্থাপনা নিয়ে সরকারের অনুমতি ছাড়া কোনো তথ্য প্রচার করতে পারবে না। নিয়ম অমান্য হলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৮৮ ধারার অধীনে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ভারতের রাজস্থান ও মহারাষ্ট্রসহ কয়েকটি রাজ্য একে মহামারি ঘোষণা করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page