শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫ বঞ্চনার প্রতিবাদে থালা হাতে শিক্ষকরা
বিজ্ঞপ্তি
প্রবাসীদের ক্ষতিপূরণের ৩ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে প্রেরণ করেছে রিয়াদ দূতাবাস
/ ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ১২:৩২ অপরাহ্ন

সিনিয়র রিপোর্টার:

আন্তর্জাতিক অভিবাসী দিবসে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে ৩ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ বাবদ আদায়কৃত অর্থ প্রেরণ করেছে।

সৌদি আরবে নভেম্বর মাসের বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা ৬৫ জন বাংলাদেশী কর্মীর বকেয়া পাওনা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও ব্লাডমানি হিসেবে আদায়কৃত ২ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার ঢাকায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের “Death Compensation Fund” এ প্রেরণ করা হয়েছে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এর নির্দেশে দূতাবাসের শ্রম কল্যাণ উইং সৌদি আরবে মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দূর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় কার্যক্রম জোরদার করেছে। মৃত বাংলাদেশিদের সকল প্রকার দাবি ও প্রাপ্য সুবিধা আদায় আরো দ্রুত করার জন্য ইতোমধ্যে দুইটি সৌদি ল’ফার্ম নিয়োগ দেয়া হয়েছে।

এ সকল দাবি ও ক্ষতিপূরণ আদায় করে বাংলাদেশে প্রেরণ করায় নিহতদের পরিবার রাষ্ট্রদূতের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page