বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
১৩ কোটি টাকার অবৈধ সম্পদ : ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে ২ মামলা
/ ২৪৩ Time View
Update : সোমবার, ১৩ মে, ২০২৪, ৫:১০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর এক গার্মেন্টস ব্যবসায়ী ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১২ মে) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেছেন।

আসামিরা হলেন, গার্মেন্টস ব্যবসায়ী মো. মাসুদুর রহমান ও তার স্ত্রী এলিজা আক্তার উর্মি। তাদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্যবসায়ী মাসুদুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু হওয়ার পর দুদক ২০১৭ সালের আগস্টে নোটিশ পাঠিয়ে তাকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশনা দেয়। সেই অনুযায়ী নির্ধারিত সময়ে একই বছর সম্পদ বিবরণী দাখিল করেন ওই দম্পতি। পরে তা যা যাচাই-বাছাই শেষে মাসুদুরের বিরুদ্ধে ৮ কোটি ৪২ লাখ ৯৩ হাজার টাকার বেশি মূল্যের জ্ঞাতআয় বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়েছে।

অপর মামলায় এলিজা আক্তার উর্মির বিরুদ্ধে অভিযোগ, তিনি দুদকের নির্দেশে সম্পদ বিবরণী দাখিল করার পর তা যাচাই-বাছাই শেষে তার নামে ৪ কোটি ৭৬ লাখ ৩৪ হাজার টাকার বেশি মূল্যের অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page