শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫ বঞ্চনার প্রতিবাদে থালা হাতে শিক্ষকরা
বিজ্ঞপ্তি
ব্র্যান্ড প্র্যাক্টিশনার্সের ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট
/ ১৫৩ Time View
Update : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ১:৫৬ অপরাহ্ন

সিনিয়র রিপোর্টার:

ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৩.০। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হয়েছে নেসলে প্রেজেন্টস ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৩.০।

এ আয়োজনে নয়টি গুরুত্বপূর্ণ ইনসাইট, কি-নোট এবং প্যানেল আলোচনা করেছেন দেশের খাদ্য ও পানীয় প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর, প্রধান নির্বাহী, চিফ মার্কেটিং অফিসার, সেলস ডিরেক্টর, সাপ্লাই চেইন হেড, মার্কেট রিসার্চার এবং কমিউনিকেশন ক্ষেত্রের পেশাজীবীরা। ২৫০ এর অধিক মার্কেটিং এবং সেলস পেশাজীবী এ আয়োজনে যোগ দেন।

অনুষ্ঠানের কি-নোট স্পিকার ছিলেন, এশিয়া মার্কেটিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি আশরাফ বিন তাজ। এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস উদ দৌলার সাথে “কনভার্সেশন অব এ বিজনেস মায়েস্ত্রো অ্যান্ড এ মার্কেটিং মায়েস্ত্রো” সেশনটি মডারেট করেন তিনি। বৈশ্বিক টালমাটাল পরিস্থিতিতে খাদ্যপণ্য উৎপাদন, সরবরাহ, এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যয়ের সমন্বয় করা, বিক্রয় ও ব্যবসা বৃদ্ধি বিষয়ে তিনি আলোচনা করেন।

পরবর্তীতে টেকসই এবং সহনীয় মার্কেট অপারেশন নিয়ে প্যানেল আলোচনায় যোগ দেন টি. কে. গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. মোফাচ্ছেল হক, আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মো. শফিকুল ইসলাম তুষার, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ, সিটি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর জাফর উদ্দিন সিদ্দিকী, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসির চিফ এক্সিকিউটিভ অফিসার শাখাওয়াত হোসেন। প্যানেলটি মডারেট করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট গালীব বিন মোহাম্মদ।

এরপর প্রতিযোগিতাপূর্ণ মার্কেটে ক্রেতা ধরে রাখার স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেন মার্কেটিং সংশ্লিষ্টরা। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) কাজী মহিউদ্দিনের মডারেশনে এ প্যানেলে অংশগ্রহণ করেন ডট বার্থ-এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ গাউসুল আলম শাওন, মাইন্ডশেয়ার বাংলাদেশের ম্যানেজিং পার্টনার তাসনুভা আহমেদ টিন, এনগেজ ৩৬০ এর সিইও সৈয়দা উম্মে সালমা ঝুমুর এবং প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান।

এরপর একটি ইনসাইট সেশন পরিচালনা করেন নেসলে বাংলাদেশ পিএলসি-এর সেলস ডিরেক্টর সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন। কাঁচামালের সোর্সিং থেকে শুরু করে ভোক্তাদের কাছে পণ্য পৌঁছানো পর্যন্ত কমিউনিকেশন চ্যানেল, কোয়ালিটি মেইনটেন এবং ক্রেতা সন্তুষ্টি ধরে রাখার বিষয়ে কথা বলেন নেসলে বাংলাদেশ পিএলসি-এর কোম্পানি সেক্রেটারি অ্যান্ড হেড অব লিগাল অ্যান্ড ট্যাক্সেশন দেবব্রত রায় চৌধুরী, একমি কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড-এর চিফ বিজনেস অফিসার আশফাকুর রহমান, পারটেক্স স্টার গ্রুপ-এর হেড অব বিজনেস সাইদুল আজহার সারওয়ার, পারফেটি ভ্যান ম্যালে-এরত অ্যাসোসিয়েট হেড অব কর্মাশিয়াল (এইচআর) রিফাকত রাশেদ। এই প্যানেলটি মডারেট করেছেন এসিআই লিমিটেড এর বিজনেস ডিরেক্টর কামরুল হাসান।

এছাড়াও তরুণ জেনারেশনের প্রতিনিধিত্ব করা কনটেন্ট ক্রিয়েটর “রাফসান দ্যা ছোটভাই” খ্যাত ইফতেখার রাফসান আলোচনা করেন কন্টেন্ট ক্রিয়েশন থেকে নিজস্ব ড্রিংকস ব্র্যান্ড তৈরির পেছনের গল্প।

সমাপনী সেশনে মার্কেটিংয়ের বিভিন্ন টুল আর টেকনিক ব্যবহার করে কীভাবে ফুড ব্যবসা সফলতার দিকে এগিয়ে যাবে সে বিষয়ে আলোচনা করেন বক্তারা। এই সেশনের মডারেটর ছিলেন সুরাইয়া সিদ্দীকা, ডিরেক্টর মার্কেটিং এন্ড সেলস, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড। সেশনে প্যানেলে আলোচক হিসেবে ছিলেন মো. মাইদুল ইসলাম চিফ মার্কেটিং অফিসার আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, শরফুদ্দিন ভুঁইয়া শ্যামল হেড অব মার্কেটিং, ট্রান্সকম বেভারেজ লিমিটেড এবং শহীদ বিন সরোয়ার, হেড অব মার্কেটিং, ড্যান ফুড বাংলাদেশ, সামিদ বিন সালাম ম্যানেজিং ডিরেক্টর, কিভা হান গ্রুপ্পো এবং আবু ওবায়েদ ইমন, কান্ট্রি মার্কেটিং লিড, ডমিনোজ পিজ্জা বাংলাদেশ।

এবারের আয়োজনে উন্মোচন করা হয়েছে “বিজনেস ব্রিলিয়ানস” ম্যাগাজিনের দ্বিতীয় সংস্করণ, যেখানে কভার ফিচার করা হয়েছে বাংলাদেশের ব্যবসায়ী এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস উদ দৌলার সাথে কথোপকথন।

সবশেষে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতার জন্য আয়োজনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, পৃষ্ঠপোষক, আগত অতিথি এবং সবাইকে ধন্যবাদ জানান সোহরাব হোসেন গুড্ডু।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page