বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
কালিয়াকৈরে মসজিদে মসজিদে করোনার সতর্ক বার্তা
/ ৪১৫ Time View
Update : শনিবার, ১০ জুলাই, ২০২১, ১২:৩৬ অপরাহ্ন

মোঃ মোক্তাদ হোসেন :
করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে চলমান লকডাউন বা কঠোর বিধিনিষেধ আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। বিধিনিষেধর মধ্যেও  শিল্পনগরী গাজীপুরের করোনা পরিস্থিতি দিনদিন আরও ‍বদ্ধি পাচ্ছে। সংক্রমণ রোধে কালিয়াকৈর থানা পুলিশ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মসজিদে মসজিদে সতর্ক বার্তা পাঠিয়েছে।  

শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন মসজিদে গিয়ে জুমার নামাজের খুতবার আগে থানা পুলিশের প্রতিনিধিরা উপস্থিত মুসল্লীদের স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ ও অহেতুক বাড়ির বাহিরে বের না হওয়ার অনুরোধ করেন। এসময় তারা স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি বিধিনিষেধ অমান্য করার ক্ষেত্রে কঠোর হুশিয়ারি দেন। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী উপজেলার লতিফপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়ে খুদবার আগে মুসল্লীদের উদ্দেশ্য বলেন, আপনারা বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হবেন না। যদিও বের হন সেক্ষেত্রে সর্বোচ্চ স্বাস্থ্য বিধি মেনে চলবেন। অপ্রয়োজনে কেউ বাড়ি থেকে বের হলে অথবা দোকানে আড্ডা দিলে তাকে গ্রেপ্তার হতে হবে। একই সঙ্গে জরিমানাও দিতে হবে। 

তিনি আরও বলেন, আপনারা প্রচুর পরিমাণ ভিটামিন জাতীয় খাবার বিশেষভাবে ফলমূল খাবেন। আপনার বাসার আশেপাশে দরিদ্র কিংবা অসুস্থ লোকের সন্ধান পেলে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। প্রয়োজনে আমাদের জানাবেন। জ্বর কিংবা ঠান্ডার মতো অসুখ হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page