মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
শ্রীপুর তেলাপোকার ঔষধ খেয়ে শিশুর মৃত্যু
/ ৫৯১ Time View
Update : সোমবার, ১৮ জুলাই, ২০২২, ২:৫৩ অপরাহ্ন


গাজীপুরের শ্রীপুরে তেলাপোকার ওষুধ খেয়ে সাহিদা আক্তার (৩) মারা গেছে।

ঘটনা ঘটেছে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মাওনা ইউনিয়নের সিংগারদীঘি গ্রামে। নিহত সাহিদা ওই গ্রামের নুরু মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সাহিদার বাবা দিনমজুর। মা কারখানার শ্রমিক। রবিবার রাতে নিহতের মাতা কারখানায় ডিউটি করে সকালে বাড়ী আসে। নাস্তা খেয়ে বাবা নুরু মিয়া কাজে চলে যায়। সাহিদার মাতা ছনিয়া মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। দুপুর সাড়ে ১২টার দিকে সাহিদার দাদি মনোয়ারা দেখতে পান, সাহিদা মাটিতে পড়ে ছটপট করছে। তাকে দ্রুত মাওনা আল হেরা হাসপাতালে নিলে অবস্থার অবনতি হয়। সেখান থেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

শ্রীপুর থানার ওসি মো: মনিরুজ্জামান জানান, নিহতের পিতার আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়না তদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page