শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
শ্রীপুরে সিধঁ কেটে ঘরে প্রবেশ করে অটো চালককে হত্যা করে অটো ছিনতাই
/ ৫০৩ Time View
Update : সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ১০:৫২ পূর্বাহ্ন


গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে সিধঁ কেটে ঘরে ঢুকে অটো চালকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা নিয়ে গেছে অটোরিক্সা।

রবিবার(১০ এপ্রিল) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরে সোমবার (১১ এপ্রিল) সকালে স্থানীয়রা অটো চালকের মরদেহ অটো চার্জ দেয়ার ঘর পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল হতে নিহতের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তদের চিনে ফেলায় হয়তো আনোয়ারকে হত্যা করা হয়েছে।

অটোচালক আনোয়ার হোসেন আনু (৫০) উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের প্রয়াত হোসেন আলীর ছেলে।

শ্রীপুর থানা পুলিশের মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবুজাফর মোল্লা জানান, আনোয়ার একটি অটোরিকশার মালিক।সে তার নিজের অটো চালিয়ে সংসার চালাতেন। বাড়িতে অটো যাবার রাস্তা না থাকায় বাড়ির অদূরে ঘর নির্মান করে তার ভেতর রাতে অটো চার্জ দিতেন। ওই ঘরে নিজের অটোরিকশা পাহাড়া দিতে এক পাশে রাতে ঘুমাতেন। রবিবার (১০এপ্রিল) রাতে অটো চার্জ দিয়ে আনোয়ার ঘুমিয়ে পড়েন। গভীর রাতে অজ্ঞাত দূর্বুত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে অটো চালককে গলায় রশি পেচিয়ে হত্যা করে অটোরিকশাটি নিয়ে যায়।পরে সোমবার সকালে স্থানীয়রা আনোয়ারের লাশ ওই ঘরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। দুপুরে শ্রীপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে রফিকুল ইসলাম বাদী হয় শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page